দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় অবৈধভাবে মজুত রাখা ৩ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দুইটি ব্যাবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে অবৈধভাবে মজুত করা ডিজেল পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।
জব্দকৃত ডিজেলের সরকারি মূল্য প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা বলে জানা গেছে।
জেলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অবৈধ মজুত রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
জে আই